শিরোনাম

সরকারি বেতন দান করে দিবেন ট্রাম্প

নিউজ ডেস্ক : নির্বাচনী প্রচারণার সময়ই ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাষ্ট্রের কোষাগার থেকে কোন বেতন নিবেন না।অবশেষে সে প্রতিশ্রুতি রক্ষা করতে চলছেন তিনি। সরকারি বেতন গ্রহণ না করে তা দান করার সিদ্ধান্ত নিয়েছেন ধনকুবের এ প্রেসিডেন্ট।
প্রেসিডেন্টর প্রেস সচিব শন স্পাইসার জানিয়েছেন, এ বছরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর বেতন দান করে দেবেন। তবে কোথায় দান করা হবে সেটি এখনো ঠিক হয়নি।
সরকারি বেতন কোথায় দান করবেন সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ বা সাহায্য পেলে ট্রাম্প খুশি হবেন বলে স্পাইসার সাংবাদিকদের জানান।
আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বার্ষিক বেতন চার লাখ ডলার। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন প্রেসিডেন্ট হলে তিনি নেবেন না। আইন মেনে তাকে হয়তো এক ডলার নিতে হবে।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বেশ সমালোচনার মুখে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

basic-bank

Be the first to comment on "সরকারি বেতন দান করে দিবেন ট্রাম্প"

Leave a comment

Your email address will not be published.


*