নিউজ ডেস্ক : ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার বিষয়টি আর্সেনালের ওপরই নির্ভর করছে, তার ওপর নয়, এমনটাই মনে করেন দলের তারকা স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ। ২০১৭-১৮ মৌসুমের পরই চিলিয়ান এই স্ট্রাইকারের সাথে গানার্সদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে।
তিনি ছাড়াও এমিরেটস স্টেডিয়ামে থেকে যাবার ব্যাপারে এখনো অনিশ্চিত মেসুত ওজিল ও স্বয়ং কোচ আর্সেন ওয়েঙ্গার।
চেলসি, ম্যানচেস্টার সিটির আগ্রহের কারণে গুজব রয়েছে অ্যালেক্সিসের সাথে আর্সেনালের চুক্তি শেষ হতে যাচ্ছে। যদিও আন্তোনিও কন্তে এখনো তার ব্যাপারে খোলামেলা কিছু বলছেন না। পেপ গার্দিওলাও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। আবার এই দুই ক্লাবে থেকেই জানানো হয়েছে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে অদূর ভবিষ্যতে চায়নায় চলে যাওয়া নিয়ে অ্যালেক্সিসকে সন্দেহ করাই যায়।
২৭ বছর বয়সী অ্যালেক্সিস বলেছেন আর্সেনালের হয়ে তিনি সাফল্য অর্জন করতে চান। একই সাথে ইঙ্গিত দিয়েছেন তাকে রাখার ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে আগ্রহ দেখানো লাগবে। তারা যদি আমার ওপর আত্মবিশ্বাস দেখায় তবে আমি ক্লাবে থেকে যেতে অনেক খুশি হব। এখানকার সকলের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ভক্তদের সাথে সম্পর্কটাও দারুণ। আমি তাদের জন্য আরো বেশি কিছু উপহার দিতে চাই। আমি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চাই।
এদিকে ক্লাব সেক্রেটারি ডেভিড মাইলস বলেছেন ওজিল ও অ্যালেক্সিসের সাথে আলোচনা সঠিক পথেই আছে।

Be the first to comment on "সানচেজের ভবিষ্যৎ আর্সেনালের হাতেই!"