শিরোনাম

সিপিএ সম্মেলন শেষে স্পিকারের ঢাকা প্রত্যাবর্তন

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরিন শারমিন চৌধুরী ৬২তম সিপিএ সম্মেলন শেষে আজ ঢাকা প্রত্যাবর্তন করেছেন।
তিনি গত ১১ থেকে ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন (সিপিএ) এর ৬২তম সম্মেলনে চেয়ারপার্সন হিসেবে যোগদান করেন।
সম্মেলনে সিপিএ’র নির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, যোগদান করেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত, ওয়ারেসাত হোসেন বেলাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং বেগম শিরীন নাঈম প্রতিনিধি হিসেবে যোগদান করেন।
স্পিকার সম্মেলনের উদ্বোধন করেন এবং নির্বাহী কমিটির সভা, সাধারন এসেম্বলীসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা স্পিকারকে অভ্যর্থনা জানান।

basic-bank

Be the first to comment on "সিপিএ সম্মেলন শেষে স্পিকারের ঢাকা প্রত্যাবর্তন"

Leave a comment

Your email address will not be published.


*