শিরোনাম

সিরাজগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত তিন

নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশের খালকুরা নামক স্থানে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্যাংকলরী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন, ট্যাংকলরীর হেলপার বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামের রফিকুল ইসলাম (৩৫) ও বাসযাত্রী চাপাই নবাবগঞ্জ জেলা সদরের আদাই গ্রামের তাজিমুল (৫০)। আহত, বাস চালক জাহাঙ্গীর ও যাত্রী ফুলচানকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসটি মঙ্গলবার ভোর রাতে তাড়াশ উপজেলার খালকুলায় পৌছলে বিপরীতমুখী ট্যাংকলরীর সাথে সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই দুইজন নিহত এবং অন্তত ১০ জন  আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানে হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা পাঠানো হয়েছে।

অপরদিকে গতকাল সোমবার সন্ধায় সিরাজগঞ্জ পৌরসভা রোডে এক সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক মারুফ সড়কের পাশে বটগাছে দাক্কা লেগে নিহত হয়েছে। আহত হয়েছে আরোহী  রাব্বি ও তার সহপাঠি রকি।

 

basic-bank

Be the first to comment on "সিরাজগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত তিন"

Leave a comment

Your email address will not be published.


*