শিরোনাম

সুপ্রিম কোর্টে বৃহস্পতিবারের বিচারিক কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি সকাল ১১টায়। তার জানাজার পর থেকে সুপ্রিম কোর্টর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আজকের দিনের সকল বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। গত ১৭ জানুয়ারি ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রধান বিচারপতি হিসেবে ২০০৮ সালের ১ জুন শপথ নেন বিচারপতি এম এম রুহুল আমিন। পরে ২০০৯ সালের ২২ ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করেন।

এম এম রুহুল আমিনের জন্ম ১৯৪২ সালে ২৩ মে লক্ষ্মীপুর জেলায়। সাবেক এ প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইতিহাসে মাস্টার্স এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। এরপর ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি অস্থায়ী বিচারপতি এবং ১৯৯৬ সালে স্থায়ী বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পান।

পরে ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগে নিয়োগ পান তিনি। এ ছাড়াও ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বিচারপতি এম এম রুহুল আমিনের দুই ছেলে রাশেদ আহমেদ সুমন ও আশরাফুল আলম সুজন সুপ্রিম কোর্টের আইনজীবী।

basic-bank

Be the first to comment on "সুপ্রিম কোর্টে বৃহস্পতিবারের বিচারিক কার্যক্রম বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*