নিউজ ডেস্ক : বড়দিনের ছুটি কাটিয়ে এরই মধ্যে অনুশীলনে ফিরেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। বুধবার (০৪ জানুয়ারি) কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। তবে এ ম্যাচে দলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রামে রাখা হয়েছে।
এই স্ট্রাইকার রিয়ালের হয়ে সর্বশেষ ক্লাব বিশ্বকাপের ফাইনালে কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে খেলেছিলেন। ওই ম্যাচে দলের ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেন রোনালদো।
দলের সকল তারকাই মঙ্গলবারের অনুশীলনে অংশগ্রহণ করেন। তবে বছরের প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়ার ব্যাপারে এরই মধ্যে কোচ জিনেদিন জিদানের সঙ্গে একমত হয়েছেন রোনালদোও। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে সামনে রেখেই দলের এই নির্ভরযোগ্য তারকাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিদান।
বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া দুইটায় কোপা দেল রের টুর্নামেন্টে মুখোমুখি হবে রিয়াল-সেভিয়া। তবে এ ম্যাচে রোনালদো না থাকলেও আগামী শনিবার লা লিগায় গ্রানাদার বিপক্ষে খেলবেন রোনালদো। সেভিয়ার মাঠে ১৩ জানুয়ারি ফিরতি লেগ খেলতে যাবে লা লিগার জিদানের দল।
সেভিয়ার বিপক্ষে বিশ্রামে রোনালদো
Real Madrid's Cristiano Ronaldo celebrates scoring 2-2 during a Champions League soccer match round of 16 second leg, between Real Madrid and Schalke 04 at Santiago Bernabeu stadium, in Madrid, Spain, Tuesday, March 10, 2015. (AP Photo/Daniel Ochoa de Olza)
Be the first to comment on "সেভিয়ার বিপক্ষে বিশ্রামে রোনালদো"