নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ ডেকেছে জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার সারাদেশে জেলায় জেলায় ও মহানগরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। তবে ঢাকা মহানগরে বিক্ষোভ পালিত হবে শনিবার। বৃহস্পতিবার যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যালবার্ট পি কস্তা ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এ কর্মসূচি ঘোষণা করেন। যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মিথ্যা তথ্য দিয়ে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। গ্রেফতার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

Be the first to comment on "খালেদার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ শুক্রবার"