শিরোনাম

ভালোবাসা দিবসে খোলা থাকবে বঙ্গবন্ধু সাফারি পার্ক

নিউজ ডেস্ক : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মঙ্গলবার বন্ধ থাকলেও এই দিন বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে খোলা থাকবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পার্ক খোলা রাখা হবে বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন।

তিনি বলেন, এ বছর পার্কের সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার বিশ্ব ভালবাসা দিবস হওয়ায় পর্যটকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিন পার্কের নিজস্ব নিরাত্তা বাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী থাকতে পারে বলে তিনি জানান। এদিকে পর্যটকরা অনেকেই পার্কে এসে ফুল পাতা ছিঁড়ে ফেলে বলে দুশ্চিন্তার কথা জানিয়েছেন তিনি ফুল পাতা না ছেঁড়ার অনুরোধ জানিয়েছেন।

basic-bank

Be the first to comment on "ভালোবাসা দিবসে খোলা থাকবে বঙ্গবন্ধু সাফারি পার্ক"

Leave a comment

Your email address will not be published.


*