নিউজ ডেস্ক : বেশ কিছুদিন আগে ভারতীয় দর্শকরা অ্যাডাল্ট কমেডি ঘরানার ছবি নিতে পারেনা এমন অভিযোগে এই ধরনের ছবিতে কাজ না করার ঘোষণা দিয়েছিলেন বলিউড তারকা নার্গিস ফাখরি। তবে এবার নার্গিসের পথেই হাঁটলেন বলিউডের আরেক সেনশেসন ও সাবেক পর্নস্টার সানি লিওন।
সানি অভিনীত সর্বশেষ অ্যাডাল্ট কমেডি ছবি ‘মাস্তিজাদে’ তেমন একটা সুবিধা করতে পারেনি বলিউড বক্স অফিসে। আর সে কারণেই সানিও ভাবছেন দর্শকরা এই ধরনের ছবি এখন আর দেখতে চাইছেন না। আর তাই আপাতত এমন ছবির প্রস্তাব থেকে দূরে থাকতে চান এই তারকা। এবং একই সাথে সিরিয়াস চরিত্রে কাজ করতে আগ্রহী বলেও জানান এই তারকা।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সানি লিওন অভিনীত ছবি ‘ওয়ান নাইট স্ট্যাণ্ড’র ট্রেলার। শিগগিরই মুক্তি দেয়া হবে ছবিটি।

Be the first to comment on "অ্যাডাল্ট কমেডিতে সানি লিওনের আপত্তি"