শিরোনাম

আফগানিস্তানের পরামর্শক হলেন সিমন্স

নিউজ ডেস্ক : আফগানিস্তান ক্রিকেট দলের পরামর্শক হলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ও কোচ ফিল সিমন্স। মূলত আগামী মার্চে ইন্টারকন্টিনেন্টাল কাপে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার জন্য আফগানদের পরামর্শক হিসেবে সিমন্সকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

২০১৩ সালে আয়ারল্যান্ড ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব নেন সিমন্স। তার অধীনে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বোর্ডের সাথে ঝামেলায় ক্যারিবীয়দের দায়িত্ব ছেড়ে দেন তিনি।

এবার আফগানিস্তানের ক্রিকেটের উন্নতিতে পরামর্শক হিসেবে কাজ করবেন সিমন্স। বর্তমান দলের প্রধান কোচ লালচাঁদ রাজপুতের সহকারী হিসেবেই সিমন্স কাজ করবেন বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

ইন্টারকন্টিনেন্টাল কাপে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে আফগানিস্তান।

basic-bank

Be the first to comment on "আফগানিস্তানের পরামর্শক হলেন সিমন্স"

Leave a comment

Your email address will not be published.


*