নিউজ ডেস্ক : মানবতাবিরাধী অপরাধে সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরে সব প্রস্তুতি শেষ হয়েছে। এই মুহূর্তে কারাগারে উপস্থিত রয়েছেন আইজি প্রিজন, অতিরিক্ত আইজি প্রিজন, জেলার, পুলিশ সুপার, সিভিল সার্জন।
সবশেষ শনিবার রাত সাড়ে ৯টার পর গাজীপুর জেলা প্রশাসক এস এম আলমও ও পৌনে ৯টার দিকে ২ ম্যাজিস্ট্রেটও কারাগারে ভেতরে ডুকেছেন। এই কারাগারের ৪০ নম্বর কনডেম সেলে বন্দি রয়েছেন মীর কাসেম আলী।
এর আগে পরিবার দেখা করে যাওয়ার পর এক এক করে আইজি প্রিজন, পুলিশ সুপারসহ অন্যান্যরা কারাগারে প্রবেশ করেন।
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষনেতা মীর কাসেম আলী ফাঁসিতে ঝুলতে যাচ্ছেন একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রামের ডালিম হোটেলের নির্যাতনকেন্দ্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শহীদ কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনকে হত্যার দায়ে।

Be the first to comment on "কারাগারে গাজীপুর জেলা প্রশাসক ও ২ ম্যাজিস্ট্রেট"