শিরোনাম

কুনিও হোসি হত্যা মামলার সাক্ষগ্রহণ শুরু

নিউজ ডেস্ক : জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলার সাক্ষগ্রহণ রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে শুরু হয়েছে। বুধবার মামলার বাদী তৎকালীন কাউনিয়া থানার ওসি রেজাউল করিম ও কাউনিয়া উপজেলার সারই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলামের সাক্ষগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। সাক্ষগ্রহণের সময় এই মামলার আসামী মাসুদ রানা, সাখাওয়াত হোসেন, ইসাহাক আলী, লিটন মিয়া ও আবু সাইদ উপস্থিত ছিলেন। আগামী ২৩ থেকে ২৫ জানুয়ারি পরবর্তী সাক্ষগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

এই মামলার স্পেশাল পিপি বাবু রথিশ চন্দ্র ভৌমিক জানান, আদালত আগামী ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মামলার পরবর্তী সাক্ষগ্রহণের দিন ধার্য করেছেন। এই তিন দিনে ১৫ জনের সাক্ষগ্রহণ করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারী গ্রামে জাপানি নাগরিক কুনিও হোসিকে গুলি করে হত্যা করা হয়।

basic-bank

Be the first to comment on "কুনিও হোসি হত্যা মামলার সাক্ষগ্রহণ শুরু"

Leave a comment

Your email address will not be published.


*