নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্ত্রী লিজা ও তার স্বামীর নির্যাতনের শিকার হাসিনা (১২) নামে এক শিশু গৃহকর্মীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় ঢামেকের ২০৬ নম্বর ওয়ার্ডে মারা যায় শিশুটি।
জানা যায়, শিশুটির মা সালমা বেগম ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। হঠাৎ করে গত দুইমাস আগে অসুস্থ হয়ে পড়লে শিশু হাসিনাকে ওই বাসায় রেখে গ্রামের বাড়িতে চলে যান।
এদিকে চলতি মাসের ২০ তারিখ দিবাগত রাত ৩টার দিকে শরিফুল নামে এক যুবক শিশু হাসিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শরীরে জ্বর বলে কর্তব্যরত চিকিৎসককে জানান। ডাক্তার তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখে বলেন, তার তো শুধু জ্বরই নয় তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। একগুলো ডাক্তার দেখার পর শরিফুল হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে ডাক্তাররা তাদের নিজ দায়িত্বে শিশুটিকে ভর্তি করান।
খবর পেয়ে শিশুটির বাব-মা মেডিকেলে চলে আসেন। মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে লিজা ও স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
শিশুটির মা সালামা বেগম বলেন, মোহাম্মদপুর কাটপট্টি এলাকার পাঁচতলা একটি বাড়ির পাঁচতলায় মেয়ে হাসিনাকে সঙ্গে নিয়ে গৃহকর্মীর কাজ করতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসিনাকে রেখে বাড়ি চলে যান। পড়ে গৃহকর্মী লিজা ও তার স্বামী তারা মেয়েটিকে অনেক মারধর করে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে শরিফ নামে এক ছেলেকে দিয়ে তাকে মেডিকেলে পাঠানো হয়। পরে আমরা খবর পেয়ে ঢামেকে আসি।
ওয়ার্ডের দায়িত্বরক চিকিৎসক ডা. মোস্তফা আল মামুন জানান, শিশুটিকে আমরা এতোদিন চিকিৎসা দিয়ে আসছি। শুক্রবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় মারা যায়। তিনি বলেন, তার শরীরে বিভিন্ন আঘাত চিহ্ন রয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, শিশুটির মা বাসা গৃহকর্ত্রী লিজা ও তার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। শিশুটি মারা যাওয়ায় হত্যা মামলা হিসেবে পরিচালিত হবে।
গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার গৃহকর্মীর ঢামেকে মৃত্যু

Be the first to comment on "গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার গৃহকর্মীর ঢামেকে মৃত্যু"