শিরোনাম

গ্রীষ্মের উত্তাপ বাড়াতে খোলামেলা রিচা

নিউজ ডেস্ক: মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও সে পথে বেশিদিন হাঁটেননি বলিউড তারকা রিচা চাড্ডা। খুব স্বল্প সময়ের মধ্যেই মডেলিং ছেড়ে নাম লিখিয়েছেন থিয়েটারের মঞ্চে।

তারপর বলিউডে পা দিয়েই শারীরিক আবেদন দিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন সানি লিওনকে। এবার এই আবেদনময়ী বিকিনি পরা অবস্থায় ধরা দিলেন ভারতীয় ম্যাগাজিন ‘ম্যাক্সিম’র কভারে।

ম্যাক্সিম ম্যাগাজিনের ২০১৬ সালের মে সংখ্যার কভারে ঠাঁই করে নিয়েছেন রিচা। ম্যাগাজিন কর্তৃপক্ষ ছবিটির সাথে জুড়ে দিয়েছে ‘রিচার বিকিনির উত্তাপের সাথে উপভোগ করো এই গ্রীষ্ম’। ছবিটিতে একটি সুইমিংপুলে কালো বিকিনি পড়া আবেদনময়ী পোজে তুলে ধরা হয় এই বলিউড সেনসেশনকে।

রিচা সম্প্রতি ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘সর্বজিত’র প্রচারণায়। এই ছবিটিতে একজন সাধাসিধে নারীর চরিত্রে দেখা যাবে রিচাকে।

basic-bank

Be the first to comment on "গ্রীষ্মের উত্তাপ বাড়াতে খোলামেলা রিচা"

Leave a comment

Your email address will not be published.


*