শিরোনাম

চিকিৎসা অবহেলায় মারা গেলো স্কুল ছাত্র : হাসপাতাল ভাংচুর

নিউজ ডেস্ক : শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার অবহেলায় খায়রুল ইসলাম (১৪) নামে  নবম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী  হাসপাতালের দরজা জানালা ভাংচুর করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নিহত স্কুল ছাত্রের বাবা শহরের রহমতগঞ্জ মহল্লার মনোয়ারুল ইসলাম জানান, তার ছেলে খায়রুলকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এলার্জি জনিত কারণে মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তাকে ইন্টার্নি চিকিৎসক ডাঃ পিয়াস প্রাথমিক চিকিৎসা দেয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার ছেলে মারা যায়। তবে মারা যাওয়ার পর চিকিৎসকরা তাকে রেফার্ড করার কথা বলে।

মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সের পরিচালক ডাঃ আকরামুজ্জামান বলেন, রোগীটি ডাঃ নিত্যরঞ্জন পালের তত্বাবধানে ভর্তি হয়। গভীর রাতে কর্তব্যরত ডাঃ পিয়াস তার চিকিৎসা শুরু করে। শুক্রবার সকালে রোগীর অবস্থা খারাপ হলে তাকে অন্যত্র রেফার্ড করা হয়। এ অবস্থায় রোগীর মৃত্যু হওয়ায় রোগীর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাংচুর ও স্টাফদের মারপিট করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, ওই হাসপাতালে একজন রোগী মারা যাওয়ার ঘটনায় রোগীর স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

basic-bank

Be the first to comment on "চিকিৎসা অবহেলায় মারা গেলো স্কুল ছাত্র : হাসপাতাল ভাংচুর"

Leave a comment

Your email address will not be published.


*