নিউজ ডেস্ক: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাল ভোট দেবার অপরাধে মোতালেব জোয়ার্দ্দার (২৪) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের শীতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেবার সময় তাকে আটক করে পুলিশ।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন জানান, শনিবার ১১টার দিকে মোতালেব জাল ভোট দেবার সময় হাতে নাতে আটক করে পুলিশ। এর পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৭১ (চ) দণ্ডবিধির ১৮৬০ ধারার আইনে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জাল ভোট দেয়ায় যুবকের কারাদণ্ড

Be the first to comment on "জাল ভোট দেয়ায় যুবকের কারাদণ্ড"