শিরোনাম

টাকা দিয়ে শরীর ঢেকে বিতর্কে কৃতি শ্যানন!

নিউজ ডেস্ক : সৌন্দর্য, গ্ল্যামার এবং অভিনয়ে বলিউডে এখন এক নয়া সম্ভাবনার নাম কৃতি শ্যানন। কিন্তু, নোটবাতিলের বাজারে তাঁকে নিয়ে এখন জোর তর্ক-বিতর্ক।

কৃতি শ্যানন কী করছেন এখন? সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তাঁর ছবি ‘রাবতা’-র শ্যুটিং করছেন। উত্তরটা এমন হলেও আরও একটু বলা উচিত। আর সেটা হল বলিউডের এই সুন্দরী তন্বী এখন নয়া বিতর্কও খাড়া করেছেন। হঠাৎ করে বিতর্ক কেন? কারণ, কৃতি শ্যানন নয়া ২০০০টাকার নোটের প্রিন্ট দিয়ে একটি গাউন বানিয়েছেন। আর সেই গাউন পরে তিনি ফোটোশ্যুট করেছেন। হঠাৎ করে দেখলে মনে হবে ২০০০ টাকার আসল নোট দিয়েই যেন পোশাকটা বানিয়েছেন কৃতি। সুন্দরী কৃতিকে এই স্লিভলেস গাউনে আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। কিন্তু, পোশাকে থাকা ২০০০ টাকার নোটের ছাপ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

কৃতি অবশ্য তাঁর নয়া পোশাক ঘিরে ওঠা বিতর্কে কোনও মন্তব্য করেননি। তিনি নিজে না অন্য কেউ এই পোশাকটি তৈরির পিছনে রয়েছে তা জানা যায়নি। তবে, ২০০০ টাকার নোট দিয়ে পোশাক বানিয়ে কৃতিকে ঘিরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে।
সেলিব্রিটিদের পোশাক বিতর্কের চল এদেশে বহু পুরনো। কয়েক মাস আগে মোদীর ছবি দিয়ে পোশাক বানিয়ে এবং তা পরে রীতিমতো বিতর্কে পড়েছিলেন একাধিক সেলিব্রিটি। এঁদের মধ্যে যেমন ছিলেন রাখি সাবন্ত, তেমনই ছিলেন বহু মডেল এবং সদ্য বলিউডে আসা অভিনেত্রীরা। একবার এক উঠতি অভিনেত্রী জাতীয় পতাকা দিয়ে হটপ্যান্ট বা স্প্যাগোটি টপ পড়ে বিতর্ক বাধান। মল্লিকা শেরওয়াতও জাতীয় পতাকা দিয়ে শরীর ঢেকে উত্তেজক দৃশ্যে অভিনয় করে বিতর্ক বাঁধিয়েছিলেন। কৃতিকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের পারদ যে সহজে মিটবে না, ভালমতনই বলে দেওয়া যায়। এবেলা

basic-bank

Be the first to comment on "টাকা দিয়ে শরীর ঢেকে বিতর্কে কৃতি শ্যানন!"

Leave a comment

Your email address will not be published.


*