শিরোনাম

নাজিমুদ্দিন হত্যার দায় স্বীকার আনসার আল ইসলামের

নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদ হত্যার দায় স্বীকার করেছে আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (এআইকিউএস) বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম। শুক্রবার এ হত্যার দায় স্বীকার করে আনসার আল ইসলাম।

উল্লেখ্য, গণজাগরণ মঞ্চের কর্মী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার মুক্তমনা ব্লগার নাজিমুদ্দিন সামাদকে বুধবার (৬ এপ্রিল) রাজধানীর সূত্রাপুরে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুর মোড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

basic-bank

Be the first to comment on "নাজিমুদ্দিন হত্যার দায় স্বীকার আনসার আল ইসলামের"

Leave a comment

Your email address will not be published.


*