শিরোনাম

নারায়ণগঞ্জে ভাগিনার ঘুষিতে মামা নিহত

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে ভাগিনার ঘুষিতে মামা আব্দুল খালেক (৬০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার শহীদনগরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাগ্নে রাসেলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই শফিকুল ইসলাম জানান, নিহত খালেকের সঙ্গে তার ভাগিনা রাসেলের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে মামা খালেকের সঙ্গে মঙ্গলবার রাতে ঝগড়া হয়। এ সময় ভাগিনা রাসেলের কিল-ঘুষিতে নিহত হন খালেক। একপর্যায়ে মাটিয়ে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান খালেক।

এসআই শফিকুল আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "নারায়ণগঞ্জে ভাগিনার ঘুষিতে মামা নিহত"

Leave a comment

Your email address will not be published.


*