নিউজ ডেস্ক : পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের হাতে খুন হলেন এক হিন্দু মহিলা। গত বুধবার জানিয়া কুমারি নামে ওই মহিলাকে কুড়ুল দিয়ে আঘাত করে পালিয়া যায় দুষ্কৃতিরা।
ঠিক কী কারণে এই হত্যা, তা এখনও পরিষ্কার নয়। তবে মৃতার ভাই জলো রাম বলেছেন, তার বোনকে কোনও কারণ ছাড়াই খুন করেছে এলাকার ‘প্রভাবশালী’ ব্যক্তিরা। বাবা কোট এলাকায় হিন্দু হত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হত্যাকারীদের বিরুদ্ধে মামলা রজু করেছে পুলিস। মৃতার ভাই হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি পুলিসের কাছে পরিবারের নিরাপত্তা চেয়েছেন তিনি।

Be the first to comment on "পাকিস্তানে হিন্দু মহিলাকে কুপিয়ে হত্যা"