শিরোনাম

প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত

নিউজ ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সাময়িকভাবে স্থগিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অনিবার্য কারণবশত সফরটি বাংলাদেশের পক্ষ থেকে পিছিয়ে দেয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ১৮ ডিসেম্বর তিনদিনের সফরে ভারত যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সফরের নতুন তারিখ খুব শিগগিরই নির্ধারণ করা হবে।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, শেষ মুহুর্তের কিছু পরিবর্তনের জন্য এই সফর পিছিয়ে দেয়া হয়েছে। তবে সূত্র সফর পেছানোর কারণ ব্যাখ্যা করেনি।

basic-bank

Be the first to comment on "প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত"

Leave a comment

Your email address will not be published.


*