শিরোনাম

বরিশালে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক : জেলার বানারীপাড়া উপজেলার নলেশ্রী দীদীহার গ্রামে পঞ্চম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে ৫৫ বছর বয়সের এক বৃদ্ধ। মঙ্গলবার রাতে ধর্ষিতা শিশুটিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা দায়ের না করে ধর্ষণের ঘটনাটি মীমাংসার জন্য ধর্ষিতা শিশুর পরিবারকে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষিতা শিশুর মা জানান, তার স্বামী ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনিও ঢাকায় থাকেন। তাই ১১ বছর বয়সের শিশু কন্যাকে দীদীহার গ্রামের নানা বাড়িতে রেখে লেখাপাড়া করাচ্ছিলেন। বর্তমানে সে (ধর্ষিতা) দীদীহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীতে অধ্যায়নরত। ধর্ষিতা শিশু জানায়, গত সোমবার (২ মে) বিকেলে তার নানা বাড়ির পার্শ্ববর্তী বাসিন্দা তিন সন্তানের জনক দেলোয়ার হোসেন (৫৫) তাকে ঘরে ডেকে নেয়। একপর্যায় তাকে মোবাইল ফোনে ভিডিও গান দেখিয়ে ঘরের মধ্যে আটকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার (শিশুর) চিৎকারে স্থানীয় এক নারী এগিয়ে এসে দেলোয়ারকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। ধর্ষিতা শিশুর মা জানায়, খবর পেয়ে তিনি মঙ্গলবার দুপুরে দীদীহার গ্রামে এসে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জানান। কিন্তু তারা মামলা না করে সালিশের মাধ্যমে মীমাংসার কথা বলেন।

বানারীপাড়া থানার ওসি জিয়াউল হাসান বলেন, এ ধরনের কোন অভিযোগ এখনো তারা পাননি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

basic-bank

Be the first to comment on "বরিশালে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*