শিরোনাম

বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

নিউজ ডেস্ক : আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বহুল আলোচিত এ টুর্নামেন্টে খেলা গত বছরই নিশ্চিত করেছে বাংলাদেশ। আর আজ এই টুর্নামেন্টের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি।
যেখানে বাংলাদেশকে দিয়েই শুভসূচনা হচ্ছে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাতে থেকে প্রথমবারের মতো মাশরাফিরা খেলবেন টুর্নামেন্টের মূলপর্বে। সেই টুর্নামেন্টটির সূচনাই হবে বাংলাদেশের ম্যাচ দিয়ে। প্রথম ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড।
আইসিসি ৠাকিংয়ে থাকা সেরা আট দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর। আর আট দলকে দুই গ্রুপে ভাগ করে সূচি প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ `এ` তে বাংলাদেশের সাথে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আর গ্রুপ `বি` তে আছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা।
আগামী বছরের ১ জুন টুর্নামেন্ট শুরু হবে এবং ১৮ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। টুর্নামেন্টের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের কার্ডিফ ওয়েলস, এজবাস্টন এবং ওভাল স্টেডিয়ামে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে থাকা প্রথম আটটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নামে আইসিসির অন্যতম সেরা এই টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে পেছনে ফেলে সপ্তম সেরা দল হিসেবে এই টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি"

Leave a comment

Your email address will not be published.


*