শিরোনাম

বাড়ির মধ্যে ১৩ ফুট লম্বা কিং কোবরা

নিউজ ডেস্ক: ফের বিশালাকার বিষধর কিং কোবরা পাওয়া গেল জলপাইগুড়ির ময়নাগুড়ির পানবাড়িতে। কিং কোবরার ভয়ে শুক্রবার সারারাত বাড়ির বাইরে রাত কাটাতে হয়েছে পানবাড়ির কৃষক অমর  রায়কে।

শুক্রবার রাতে বাড়ির ভিতরে বাঁশের খুঁটিতে একটি কিং কোবরা জড়িয়ে থাকতে দেখেন অমর রায়। এর পরে বিষধর কিং কোবরার ভয়ে বনকর্মীদের পাহাড়ায় বাড়ির বাইরেই সপরিবারে রাত কাটান তিনি।

শনিবার কিং কোবরা দেখতে এলাকায় মানুষের ভিড় উপচে পড়ে। পুলিশ এবং বনকর্মীরাও প্রথমে সাহস দেখাতে পাড়েননি। প্রায় ১৩ ফুট লম্বা বিষধর কিং কোবরাটির ফোঁস শুনেই শরীর হিম হয়ে যাওয়ার জোগাড়। শেষ পর্যন্ত পরিবেশ প্রেমী সংগঠনের কর্মী শ্যামাপ্রসাদ পাণ্ডের সহযোগিতায় বনকর্মীরা কিং কোবরাকে শনিবার দুপুরে বাগে আনতে সক্ষম হন।

পরে সাপটিকে গোরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে গোরুমারা বন্যপ্রানী বিভাগের অতিরিক্ত বনাধিকারিক বাদল দেবনাথ জানিয়েছেন।

দেখুন ভিডিও—

basic-bank

Be the first to comment on "বাড়ির মধ্যে ১৩ ফুট লম্বা কিং কোবরা"

Leave a comment

Your email address will not be published.


*