নিউজ ডেস্ক : খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার ঘুরে দাড়াবে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর আগেও বিএনপি নানামুখী বাধার সম্মুখীন হয়েছে। তবে প্রতিবারই বাধা-বিপত্তি উপেক্ষা করে উঠে দাঁড়িয়েছে। এবারও তাই হবে। বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, একদলীয় বাকশাল প্রতিষ্ঠার পর দেশে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিলো ওই শূন্যতাপূরণের জন্যই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই বিএনপি আজ দেশের একটি জনপ্রিয় বৃহৎ রাজনৈতিক দল।
বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন গণতন্ত্রবিহীন অবস্থা চলছে। সরকার একদিকে জনগণের অধিকার হরণ করছে, অন্যদিকে বিরোধীদল বিশেষ করে বিএনপিকে নির্মূ করতে নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। তবে বিএনপি জনগণের দল। এ দলকে কখনোই নির্মূ করা সম্ভব হবে না। বিএনপি শত বাধা পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে, এবারও ঘুরে দাঁড়াবে।
বিএনপি ঘুরে দাড়াবে: ফখরুল

Be the first to comment on "বিএনপি ঘুরে দাড়াবে: ফখরুল"