শিরোনাম

বিএনপি হতাশ নয়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ‘অবৈধ সরকারের শত নির্যাতন ও নিপীড়নেও বিএনপি হতাশ নয়’ বলে জানিয়েছেন বিএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে সোমবার দুপুরে ‘আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ৩ বছর’ উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। আমার দেশ পত্রিকা এ সভার আয়োজন করে।

মির্জা ফখরুল দাবি করেন, সত্য কথা বলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন। আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ অনেক আগ থেকেই দাম্ভিকতার ব্যাধিতে ভুগছে। আওয়ামী লীগ কখনো কারও মত সহ্য করে না, সহিষ্ণুতার রাজনীতি করে না। ভুলত্রুটি শুধরে তিনি দল ও সমর্থকদের মধ্যে ঐক্য গড়ে তোলার পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

basic-bank

Be the first to comment on "বিএনপি হতাশ নয়: ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*