শিরোনাম

বিকেলে খালেদার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। বুধবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান  এ তথ্য জানিয়েছেন। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

basic-bank

Be the first to comment on "বিকেলে খালেদার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক"

Leave a comment

Your email address will not be published.


*