শিরোনাম

‘বিশ্বজিত আমাকে জোর করে চুমু খেয়েছিল’

নিউজ ডেস্ক : রেখাকে বলিউডের চিরসবুজ যৌন আবেদনময়ী অভিনেত্রী হিসেবে মনে করা হয়। বলিউডে বিতর্কের রাণী হিসেবেও ধরা হয় তাকে।

বাস্তব জীবন হোক আর অভিনয় জীবন হোক সব ঘটনা রহস্যের আড়ালে রাখতে পছন্দ করেন তিনি।

তবে সম্প্রতি ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইয়ে সামনে এসেছে রেখার জীবনের বিতর্কিত দু’টি বিষয়। বইটি লিখেছেন ইয়াসির ওসমান।

বইটিতে বলা হয়েছে, ‘আনজানি সফর’ সিনেমার শুটিংয়ের সময় ছবির নায়ক বিশ্বজিত রেখাকে জোর করে চুমু খেয়েছিলেন।

ছবিতে একটি চুমুর দৃশ্য ছিল। তবে বিশ্বজিত নাকি জোর করে অনেক সময় ধরে রেখাকে চুমু খেয়েছিলেন। আর এতে স্তম্ভিত হয়ে যান রেখা।

তবে বিশ্বজিতের দাবি ছিল, গোটা ঘটনাটি পরিচালকের নির্দেশেই করেছেন তিনি। ফলে এতে নাকি তার কোনো দোষ নেই।

বইয়ের আরেক জায়গায় বলা হয়েছে, কলকাতায় বিনোদ মেহেরাকে বিয়ে করার পর মুম্বাইয়ে শ্বশুর বাড়িতে যান নায়িকা। কিন্তু, বিনোদের মা ছেলের বউ হিসেবে রেখাকে মেনে নেননি।

প্রতিবেশীদের সামনে অপমান করা হয় তাকে। রেখাকে উদ্দেশ্য করে জুতো ছুঁড়েও মারা হয়েছিল বলে অভিযোগ করেন রেখা।

basic-bank

Be the first to comment on "‘বিশ্বজিত আমাকে জোর করে চুমু খেয়েছিল’"

Leave a comment

Your email address will not be published.


*