নিউজ ডেস্ক: বয়স মাত্র ১৯। আর এই বয়সেই বিলিয়নেয়ার। যাকে বলে, একেবারে রানীর মত জীবনযাপন করছেন তিনি। আলেকজান্দ্রা অ্যান্ডারসন নামের এই মহিলাই বিশ্বের সবথেকে কমবয়সী বিলিয়নেয়ার।
বাবা জোহান এফ অ্যান্ডারসনের সম্পত্তি এখন তাঁরই হাতে। তামাক ব্যবসায় বিপুল লাভ করেন এই ব্যক্তি। এই প্রথম তাঁর দুই মেয়ে জায়গা করে নিল বিশ্বের সবথেকে ধনীদের তালিকায়।
২০০৭ সালে মেয়ের নামে ৮০ শতাংশ শেয়ার দিয়ে দেন বাবা। নরওয়ের সবথেকে বড় তামাক কোম্পানি ফ্রেড হোল্ডিং-এর ভাগ চলে আসে আলেকজান্দ্রার হাতে। এতদিনে দুই বোন প্রাপ্ত বয়স্ক হয়েছে। তাই এবার তাদেরকে সম্পত্তির মালিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই তারা তালিকায় জায়গা করে নিয়েছে। বর্তমানে জার্মানিতে থাকেন আলেকজান্দ্রা। ঘোড় দৌড়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ নাম করেছেন তিনি। তাঁর ঘোড়ার নাম ‘বেলামোর’।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশ দায়িত্বশীল হয়ে উঠেছেন তিনি। বুঝতে পেরেছেন, এমন প্রাপ্তি অনেক দায়িত্বও চাপিয়ে দেয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মনে করি আমার কাঁধে অনেক দায়িত্ব। আমি এতকিছু পাওয়ার যোগ্য নই। আমি বাবার সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমার পরিবার আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু, সাফল্যের জন্য টাকাটাই শেষ কথা নয়।’ আপাতত এই তালিকায় নিজের নাম তুলে বেশ ঈর্ষণীয় হয়ে উঠেছেন আলেকজান্দ্রা।

Be the first to comment on "বিশ্বের সবচেয়ে কমবয়সী বিলিয়নিয়ার"