শিরোনাম

বিষখালী নদী থেকে ৪ ট্রলারসহ আটক ৩৪

নিউজ ডেস্ক : বিষখালী নদীর মোহনায় পৃথক অভিযান চালিয়ে চারটি ট্রলারসহ ৩৪ জনকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড সদস্যরা। আজ বুধবার ভোরে এ অভিযান চালানো হয়।

এ সময় প্রায় সাত হাজার জাটকা, ১৭০ পিস সুন্দরী কাঠ ও বিপুল কারেন্ট জাল জব্দ করা হয়। আটক ট্রলারগুলো হলো-এফবি আবদুল্লাহ, এফবি মায়ের দোয়া, এফবি আসমা এবং অপরটির নাম নেই।
ওই ট্রলারগুলোর মালিকসহ আটক ৩৪ জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা ও তালতলী উপজেলা এবং পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, বিষখালী নদীর মোহনায় পৃথক অভিযান চালিয়ে চারটি ট্রলারসহ ৩৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ছয়জন সুন্দরী কাঠ পাচারকারী।

পরে ওইসব ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় সাত হাজার জাটকা, ১৭০ পিস সুন্দরী কাঠ এবং কারেন্টজাল ও ছোট ফাঁস জালসহ প্রায় এক লাখ ২০ হাজার মিটার জাল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটক সবাইকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। উদ্ধার করা জাটকাগুলো এতিমখানায় বিরতণ করা হয়।

basic-bank

Be the first to comment on "বিষখালী নদী থেকে ৪ ট্রলারসহ আটক ৩৪"

Leave a comment

Your email address will not be published.


*