নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং কমিশন গঠন করা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার সচিবালয়ে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএস)-এর সঙ্গে এক প্রাক বাজেট মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ব্যাংকিং কমিশন গঠনের ইচ্ছা নেই উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে যেসব অনিয়মের ঘটনা ঘটেছে সে জন্য একাধিক তদন্ত কমিটি গঠিত হয়েছে। তবে আগামী বছর ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট কাউন্সিল’ গঠন করা হবে বলে জানান তিনি।
ব্যাংকিং কমিশন গঠনের ইচ্ছা নেই : অর্থমন্ত্রী

Be the first to comment on "ব্যাংকিং কমিশন গঠনের ইচ্ছা নেই : অর্থমন্ত্রী"