শিরোনাম

ভ্যালেনটাইন্স ডে-তে গার্লফ্রেন্ডকে কী উপহার দিলেন সালমান?

নিউজ ডেস্ক : ভালোবাসা দিবস বলে কথা। ‘লাভ ইজ ইন দ্য এয়ার’ এই স্লোগানে ভ্যালেন্টাইন্স উদযাপনে মেতেছেন বলিউড সেলিব্রিটিরা। নিজেদের মতো করে প্রস্তুতি নিয়েছেন তারকারা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করলেন রোমানিয়ান মডেল ইউলিয়া ভানতুর।

ব্যাপারটা বুঝতেই হবে, সালমানের গার্লফ্রেন্ড বলেই তো কথা। তবে সম্পর্কটা লুকানোর চেষ্টা করা হলেও গসিপ কিন্তু থেমে নেই। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে।

ভ্যালেন্টাইন্স ডে’র আগে ইউলিয়া যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখার বিষয় তার গলায় ঝোলা লকেট। সেখানে লেখা, ‘লাভ, কেয়ার, শেয়ার, জয়, হেল্প, হোপ’। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতিদিন পরার মতো সবচেয়ে সুন্দর জিনিস এটা। ‘

বলিউড মিডিয়ার প্রকাশিত খবরে বলা হচ্ছে এটি আর কিছু না, স্রেফ সালমানের তরফ থেকে পাওয়া ইউলিয়ার ভ্যালেন্টাইন্স গিফট। যদিও এ নিয়ে কেউ মুখ খোলেননি। তবে সল্লু মিয়ার গার্লফ্রেন্ডের হাসিই যেন স্পষ্ট করেই সব বলে দিচ্ছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিএনএ ইন্ডিয়া

basic-bank

Be the first to comment on "ভ্যালেনটাইন্স ডে-তে গার্লফ্রেন্ডকে কী উপহার দিলেন সালমান?"

Leave a comment

Your email address will not be published.


*