নিউজ ডেস্ক:মিয়ানমার থেকে গত সপ্তাহে দুই পাকিস্তানিকে ফেরত পাঠানোর পর নিরাপত্তার খাতিরে মালয়েশিয়া ও চীনও দেশটির তিন নাগরিককে বের করে দিয়েছে।
মালয়েশিয়ার শীর্ষ একাধিক কর্মকর্তা জানান, কাজিম আলি (২০) ও রাহিল শাহিদ (২২) নামে দুই পাকিস্তানিকে গত ৬ অগাস্ট কুয়ালালামপুর থেকে ফেরত পাঠানো হয়।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও মালয়েশিয়া সরকারের অবস্থান ইসলামী উগ্রবাদের বিরুদ্ধে, যেখানে ভারতের বিতর্কিত বক্তা জাকির নায়েক নিষিদ্ধ।
অন্যদিকে চীনের কর্মকর্তারা বলছেন, একই দিন আরেক পাকিস্তানি নাগরিক ফারাজ সোহাইল খানকে (২৬) সাংহাই থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
পাকিস্তানের সঙ্গে চীনের ‘ভ্রাতৃত্বের’ সম্পর্ক বিবেচনা করলে ‘নিরাপত্তা খাতিরে’ এভাবে চীন থেকে পাকিস্তানি নাগরিককে বহিষ্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ।
এর আগে মিয়ানমারে ‘অবৈধভাবে ধর্মপ্রচার’ করার অভিযোগে আটক পাকিস্তানের দুই নাগরিককে ২ অগাস্ট দেশে পাঠায় ইয়াঙ্গুন।
আহমেদ জুলফিকার (৬৩) ও তার ছেলে আহমেদ সাইফুল্লাহ (২৯) নামে ওই দুজনের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হলেও পাকিস্তানি দূতাবাসের হস্তক্ষেপে তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়।

Be the first to comment on "মালয়েশিয়া, চীন থেকে ৩ পাকিস্তানি বহিষ্কার"