শিরোনাম

মোবাইলের কারণে বিয়ের রাতেই নববধূকে তালাক

নিউজ ডেস্ক : মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় বিয়ের মাত্র কয়েক ঘণ্টা পরেই নববধূকে তালাক দিয়েছেন স্বামী। ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি সৌদি গণমাধ্যম।
স্বামীর অভিযোগ, স্ত্রী তাকে অবহেলা করেছে। স্বামীর সঙ্গে কথা না বলে সে মুঠোফোনে ব্যস্ত থেকেছে।
স্বামীর এক স্বজনের বরাত দিয়ে সৌদির দৈনিক আল ওয়াটন পত্রিকাটি জানিয়েছে, জেদ্দায় বিয়ের আনুষ্ঠানিকতার পরে আগে থেকে বুক করা হোটেলের রুমে যান সদ্যবিবাহিত বর-বধূ। কিন্তু নববধূ তার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মোবাইল ফোনে বন্ধুদের শুভেচ্ছা মেসেজের উত্তর দিতে ব্যস্ত হয়ে পড়ায় বিষয়টি লক্ষ করে স্ত্রীকে তা করতে নিষেধ করেন স্বামী। কিন্তু স্বামীর কথা শোনেননি সেই নববধূ। উল্টো ক্ষেপে যান। আল ওয়াটন পত্রিকাটির খবরে আরো বলা হয়, বর তার ঘনিষ্ঠতা পেতে চেষ্ঠা করে কিন্তু বিস্মিত হোন মোবাইলে নিয়ে নববধূর খুব ব্যস্ত থাকায় তার সঙ্গে কোনো কথাবার্তা বা সাড়া না দেওয়ায়।
এক পর্যায়ে নববধূর কাছে স্বামী জানতে চায়, তোমার কাছে কে গুরুত্বপূর্ণ, আমি নাকি তোমার বন্ধুরা। উত্তরে, নববধূ তার বন্ধুরা বেশি গুরুত্বপূর্ণ বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বিয়ের রাতেই স্ত্রীকে তালাক হোটেল থেকে চলে যান স্বামী। আদালতে তিনি ডিভোর্স মামলা দায়ের করেছেন।
আদালত বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করার প্রস্তাব দিয়েছেন। তবে আদালতের এই পরামর্শ মানতে রাজি হননি সেই বর।
সৌদিতে নববিবাহিতদের মধ্যে তালাকের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন তালাক আইন বিশেষজ্ঞ আহমেদ আল মাবি।

basic-bank

Be the first to comment on "মোবাইলের কারণে বিয়ের রাতেই নববধূকে তালাক"

Leave a comment

Your email address will not be published.


*