নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪০) মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঢামেক ক্যাম্প পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পথচারী রফিকুল ইসলাম জানান, হানিফ ফ্লাইওভারের উপর থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। দেখে মনে হয় সড়ক দুর্ঘটনার শিকার। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
Be the first to comment on "যাত্রবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু"