নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আহত হয়ে দুই পথচারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ধলপুর এলাকার এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান।
তিনি বলেন, তুরাগ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে কয়েকজন আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।
হাসপাতাল ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, নিহতদের একজন মিন্টু (৪০), দোকানদার এবং আরেকজন অপু (১৮), শিক্ষার্থী। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি আনিসুর রহমান বলেন, বাসটি জব্দ করা হলেও গাড়ির চালক ও সহকারী পালিয়ে গেছে।

Be the first to comment on "যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু"