নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ওয়েস্ট স্ট্রিটে একটি মানসিক হাসপাতালে যুবকের ছুরিকাঘাতে ছয়জন আহত হয়েছেন। এঘটনায় হামলাকারী যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। আহতদের পিটসবার্গ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, ওই যুবক হাসপাতালের অফিস কক্ষে ঢুকে এ হামলা চালায়। সোয়াট পুলিশের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী যুবককে গুলি করলে সে আহত হয়। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারী ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

Be the first to comment on "যুক্তরাষ্ট্রে মানসিক হাসপাতালে যুবকের ছুরিকাঘাতে আহত ৬"