শিরোনাম

রণবীরের সঙ্গে বিচ্ছেদ ॥ মুখ খুললেন দীপিকা

নিউজ ডেস্ক : বেশ কয়েকদিন ধরে বলিউডের অলিতে-গলিতে কান রাখলে শোনা যাচ্ছিল দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহের বিচ্ছেদের খবর। কিন্তু এ খবরের সত্যতা কার্যত উড়িয়ে দিয়ে দীপিকা এই প্রথমবার এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন। দীপিকা জানিয়েছেন, তাঁদের মধ্যে সম্পর্ক এখনো অটুট রয়েছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ও ছবি ঘোরাফেরা করছিল। বলা হচ্ছিল বিচ্ছেদের প্রভাব, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সাফল্যের পার্টিতে একসঙ্গে মজা করছেন প্রাক্তন প্রেমিক জুটি রণবীর কপূর-দীপিকা পাড়ুকোন। তখনই সেখানে উপস্থিত দীপিকার বন্ধুরা তাঁর এবং রণবীর সিংহের সম্পর্কের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জানতে চান। তখনই সমস্ত জল্পনা সরিয়ে দীপিকা জানান, তাঁদের সম্পর্ক একেবারেই অটুট রয়েছে।
সূত্র: এবিপি আনন্দ

basic-bank

Be the first to comment on "রণবীরের সঙ্গে বিচ্ছেদ ॥ মুখ খুললেন দীপিকা"

Leave a comment

Your email address will not be published.


*