নিউজ ডেস্ক : মতিঝিল থানার নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন খাঁ আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ ডিসেম্বর মাসে মতিঝিল থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করে পুলিশ। ২০১৫ সালের শেষের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

Be the first to comment on "রিজভীসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৬ মার্চ"