শিরোনাম

লেবাননে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

নিউজ ডেস্ক: সিরিয়া সীমান্তের কাছে লেবাননের পূর্বাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬ জন নিহত ও বহু আহত হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়, সোমবার বেকা ভ্যালিতে কা গ্রামে একদল লোকের ওপর আত্মঘাতী বোমা হামলাকারীরা নিজেদের উড়িয়ে দিলে হতাহতের এ ঘটনা ঘটে। হিজবুল্লাহ সংগঠনের আল-মনসুর টেলিভিশনের খবরে বলা হয়, হামলায় অন্তত ১৯ জনের মত আহত হয়েছে। প্রথমে দু’জন আত্মঘাতী হামলায় অংশ নেওয়ার কথা বলা হলেও পরে বলা হয়, আরও অধিক লোক এতে অংশ নেয়।

কা গ্রামের মেয়র ভয়েস অফ লেবাননকে জানান, নিহতরা সবাই বেসামরিক ব্যক্তি। তবে আহতদের মধ্যে তিনজন লেবাননের সেনাসদস্য রয়েছে। প্রাথমিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।

basic-bank

Be the first to comment on "লেবাননে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬"

Leave a comment

Your email address will not be published.


*