শিরোনাম

লোহাগড়ায় রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

লোহাগড়ায় রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বাপ্পী বিশ্বাস,লোহাগড়া,(পৌর) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা।
জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ওপর দিয়ে বহমান ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পান। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখা একজন ওই ট্রেনের যাত্রী জানান ছেলেটি ট্রেনের একজন যাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তবে এখনও মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: শরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় ও মৃত্যু রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*