নিউজ ডেস্ক নড়াইলের লোহাগড়ায় সোমবার (২ জুলাই) দুপুর ১টার দিকে ৩সন্তানের জননী ও সেনা সদস্যের মা মহিলা বেগম (৪৪) (ছদ্মনাম) ধর্ষণের শিকার হয়েছেন। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ একজন সহযোগী ধর্ষককে গ্রেফতার করেছে।
পুলিশ ও ধর্ষণের শিকার ওই নারী সুত্রে জানা গেছে, সোমবার উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রামে মহিলা বেগম নিজ বাড়ির পাশে তাদের মাছের ঘেরপাড়ে সব্জি সংগ্রহ করতে যায়। পাশে কলাবাগানে এক কাঁধি কলা কাটা দেখতে পেয়ে তিনি সেখানে এগিয়ে গেলে পার্শ্ববর্তী তেলকাড়া গ্রামের মৃত সুলতান মোল্যার বখাটে ছেলে মিলন মোল্যা (৩০) তাকে পেছন থেকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এসময় ধর্ষক মিলনের সাথে ৩জন সহযোগীও ছিলেন। পরে গৃহবধু বিষয়টি ঢাকায় চাকুরীরত স্বামীকে মোবাইল ফোনে জানায়। স্বামী প্রতিবেশির সহযোগীতায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে এবং পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। ধর্ষীতার মেজো ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম ইবিআরসিতে বেসিক প্রশিক্ষণে রয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস,মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এবং ধর্ষকের সহযোগী তেলকাড়া গ্রামের গোলাম রসূলের ছেলে ঈসাকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়ায় ৩সন্তানের জননী ধর্ষীত
লোহাগড়ায় ৩সন্তানের জননী ধর্ষীত
Be the first to comment on "লোহাগড়ায় ৩সন্তানের জননী ধর্ষীত"