নিউজ ডেস্ক : বিচ্ছেদ হয়ে গেছে আগেই। সন্তানদের দায়িত্বের অধিকার নিয়ে মামলা গড়িয়েছে আদালতে। সেই তিক্ততার মাঝে খুশির খবর। সন্তানের আর্জি ফেলতে পারলেন না অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্রাড পিট। ২৪ নভেম্বর ‘থ্যাঙ্কসগিভিং’ উপলক্ষে আবার তাঁরা মিলিত হচ্ছেন। দত্তক এবং নিজেদের মিলিয়ে ৬ সন্তানের জনক-জননী তাঁরা। এই সন্তানরা বাবা-মার বিচ্ছেদ মানতে পারছেন না। ‘সপ্তাহ খানেক ধরে শাইলো তাঁদের আবার একসঙ্গে থাকার কথা বলছে। সম্প্রতি সে অ্যাঞ্জেলিনা এবং ব্রাডকে আবেগী চিঠি লিখে থ্যাঙ্কস গিভিং-এ একসঙ্গে কাটানোর কথা বলেছে।’ এরপরই তাঁরা একদিন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। সূ্ত্রের খবর, অ্যাঞ্জেলিনা ব্রাড পিটকে পারিবারিক ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন।
সূত্র: আজকাল

Be the first to comment on "সন্তানের দাবি মেটাতে একসঙ্গে অ্যাঞ্জেলিনা-ব্রাড পিট"