শিরোনাম

সাতক্ষীরায় ২ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

নিউজ ডেস্ক : হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনের বরাত দিয়ে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন মঙ্গলবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান।

স্থগিত করা কেন্দ্রগুলো হচ্ছে- জেলা পরিষদ নির্বাচনের ৬নং ওয়ার্ডের দেবহাটা উপজেলার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ কেন্দ্র ও ১৪ নম্বর ওয়ার্ডের তালা উপজেলার পাটকেলঘাটা হারুনার রশীদ কলেজ কেন্দ্র। এ দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা যথাক্রমে ৭৭ ও ৬৫ জন।
জেলা প্রশাসক জানান, ভোটার না হতে পেরে ক্ষুব্ধ দুই ইউপি চেয়ারম্যান রিট করায় উচ্চ আদালত এই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দেন। তবে, বাকি ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এদিকে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন, দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া, দেবহাটা সদর, সখিপুর ও নওয়াপড়া ইউনিয়ন পরিষদ এবং তালা উপজেলার খলিসখালি, সরুলিয়া, নগরঘাটা, ধানদিয়া ও কুমিরা ইউনিয়নের ভোটাররা ভোট দিতে পারবেন না।

basic-bank

Be the first to comment on "সাতক্ষীরায় ২ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত"

Leave a comment

Your email address will not be published.


*