নিউজ ডেস্ক : গতকাল শুক্রবার রাতে নওগাঁর সাপাহার উপজেলার তেঘরীয়া মোড়ে চার্জার ভ্যানের সঙ্গে বাঁশ বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে লতিফুর রহমান (৪০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ৩জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় সাপাহার বাজার থেকে যাত্রীবাহী একটি চার্জার ভ্যান ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাঁশ বোঝাই একটি ট্রলির মুখো মুখি সংঘর্ষ বাধে। এসময় যাত্রী লতিফর রহমান(৪০) ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নিহত লতিফর উপজেলার বড়ডাঙ্গা গ্রামের হাফিজ উদ্দীনের পুত্র।
এছাড়া ওই ভ্যানের যাত্রী ফয়জুল হোসেন (৪৫), হোসেন আলী (৪৩) ও সোহেল (৩০) গুরুতর আহত হয়। আহতদের সাপাহার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

Be the first to comment on "সাপাহারে সড়ক দূর্ঘটনায় নিহত ১"