শিরোনাম

স্বাধীনতাবিরোধীদের বিচারের দাবি ফখরুলের

নিউজ ডেস্ক : ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধের সময় যারা সরাসরি বিরোধিতা করেছে, তাদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে বিএনপির মহাসচিব বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধের সময় যারা সরাসরি বিরোধিতা করেছে, তাদের বিচার হওয়া উচিত।

বিএনপি সব সময় স্বাধীনতাবিরোধীদের বিচার চায়। তবে সেটা যেন রাজনৈতিক উদ্দেশ্যে না হয়।
আজ বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধ হারিয়ে ফেলেছি। গণতন্ত্রের চর্চা করতে হবে। একই সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা করতে হবে হবে। তাহলে আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা পাবে। তিনি বলেন, আমাদের দুভার্গ্য, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সে স্বপ্ন আজও পূরণ হয়নি। স্বাধীনতার ৪৬ বছর পরও গণতন্ত্র অবরুদ্ধ। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "স্বাধীনতাবিরোধীদের বিচারের দাবি ফখরুলের"

Leave a comment

Your email address will not be published.


*