শিরোনাম

২ আস্তানায় এক ডজন জঙ্গি!

নিউজ ডেস্ক : মৌলভীবাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘেরাও করে রাখা দুটি আস্তানায় একডজন জঙ্গি রয়েছে। এ তথ্য জানিয়েছে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র। তাদের আটক করতে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে ঘটনাস্থলে থাকা র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেহপুর গ্রামের ওই দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রেখেছে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর ফতেহপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে।

basic-bank

Be the first to comment on "২ আস্তানায় এক ডজন জঙ্গি!"

Leave a comment

Your email address will not be published.


*