শিরোনাম

চট্টগ্রামে মাকে ‘হত্যার পর’ আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক : মাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টাকারী এক যুবককে আটকের খবর জানিয়েছে পুলিশ। সুমিত চৌধুরী (২১) নামে ওই যুবক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার দুপুরে নগরীর গোসাইলডাঙ্গা এলাকার বাসায় তিনি তার মা কুমকুম চৌধুরীকে (৫৫) কুপিয়ে হত্যা্ করেন বলে পুলিশ জানিয়েছে।

এবছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সুমিত ‘মানসিক সমস্যায়’ ভুগছিলেন বলে স্বজনরা পুলিশকে জানিয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) জয়নুল আবেদীন বলেন, গোসাইলডাঙ্গা সরকার টাওয়ার নামে একটি ভবনে সুমিত তার মাকে কুপিয়ে গলা কেটে ফেলে। এরপর সে নিজেও একই দা দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

দুই সন্তানকে নিয়ে ওই বাসায় থাকতেন কুমকুম। তাদের বাবা ঢাকায় থাকেন। “দুপুরে সুমিতের বড় ভাই বাসায় ঢুকে দেখতে পায় সে তার মাকে কুপিয়ে গলা কেটে ফেলেছে,” বলেন পুলিশ কর্মকর্তা জয়নুল। আহত সুমিতকে অস্ত্রোপচার কক্ষে নেওয়ার সময় তিনি মাকে হত্যার কথা স্বীকার করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

basic-bank

Be the first to comment on "চট্টগ্রামে মাকে ‘হত্যার পর’ আত্মহত্যার চেষ্টা"

Leave a comment

Your email address will not be published.


*