নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ জন।
রবিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে শহরের পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের মিনহাজের ছেলে মনিরুল (৩০)। তিনি নসিমনের চালক ছিলেন। অপরজন নসিমনের যাত্রী অজ্ঞাত (৪০)। আহত হলেন- একই উপজেলার পারদুর্গাপুর গ্রামের আশরাফুলের ছেলে রিমন (২৫)।
আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এএসআই) নিজাম সংবাদ মাধ্যমকে জানান, সকালে ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলমডাঙ্গা উপজেলা শহরের পেট্রোল পাম্পের কাছে পৌঁছলে আলমডাঙ্গা থেকে ছেড়ে চুয়াডাঙ্গাগামী একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নসিমন চালক নিহত হন এবং আহত হয় ২ জন।
পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নসিমনের যাত্রীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা হবে।
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Be the first to comment on "চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২"