শিরোনাম

ছবিতে বড় বোনের গানে ঠোঁট মেলাবেন বুবলী

নিউজ ডেস্ক : বসগিরি’ ও ‘শুটার’র সাফল্যের ধারাবাহিকতায় ফের শাকিবের বিপরীতে নায়িকা হচ্ছেন বুবলী। আগের ছবি দু’টি দিয়ে বুবলী দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

বসগিরি চলচ্চিত্রের মাধ্যমেই সিনেমায় অভিষেক হয় বুবলীর। প্রথম ছবিতেই নায়ক হিসেবে পান শাকিব খানকে। তাতেই হিট হয়ে যায় ছবিটি।

এবার ভক্তদের জন্য বুবলীর চমক হলো- নতুন বছরে ফের শাকিব খানের সাথে জুটি বেঁধে শুরু করেছেন ‘অহংকার’ নামে একটি ছবির কাজ। এই ‘অহংকার’ ছবিতে বুবলী ঠোঁট মেলাবেন তার বড় বোন নাজমিন মিমি’র গাওয়া একটি গানে। জানা যায়, চলতি মাসের ১২ তারিখ থেকে শাকিব-বুবলীর ‘অহংকার’ ছবির শুটিং শুরু হয়। ছবিটি পরিচালনা করছেন শাহাদত হোসেন লিটন।

এ ব্যাপারে মিমি বলেন, গানটি যখন রেকর্ড হয়, তখনো জানতাম না যে এই গানটি বুবলীর ছবির জন্য করা হচ্ছে। গাওয়ার পর জেনেছি এই গানটিতে ঠোঁট মেলাবে বুবলী। এটা অবশ্যই আমার জন্য বাড়তি আনন্দ।

গানটির ব্যাপারে বুবলী বলেন, আপু আগেও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। কিন্তু আমি এই প্রথম তার গাওয়া গানে ঠোঁট মেলাতে যাচ্ছি। ভাবতেই ভালো লাগছে। এখনো গানটির শুটিং হয়নি। তবে গানটির রেকর্ডিংয়ের খবর জানার পর থেকে এই গান ঘিরে আমার মধ্যে এক অন্য রকম অনুভূতি কাজ করছে। শুটিং হওয়ার পর এই গানটি সারা জীবনের জন্য এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে আমাদের।

সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে। মিমির সাথে গেয়েছেন ইমরান। গানের সুর-সংগীত আয়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

basic-bank

Be the first to comment on "ছবিতে বড় বোনের গানে ঠোঁট মেলাবেন বুবলী"

Leave a comment

Your email address will not be published.


*